শিল্পী সংস্থার নতুন কমিটি

বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর ঢাকা কেন্দ্রে গতকাল রোববার অনুষ্ঠিত নিজস্ব শিল্পীদের এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে নিজস্ব শিল্পী সংস্থাকে পুনর্জীবিত করা হয় এবং গাজী আবদুল হাকিম ও কাজী জাকির হাসানকে যথাক্রমে আহ্বায়ক ও সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: শফিউর রহমান, শাহ আলম, মাহবুব সোবহান, শাহীন সরদার, জগন্নাথ ব্যানার্জি, বেবী হেনা, এ কে আজাদ, দৌলতুর রহমান ও আফতাব আহমেদ। বিজ্ঞপ্তি।