শিশু নির্যাতন বন্ধের দাবি

দেশের বিভিন্ন স্থানে শিশুদের হত্যা এবং তাদের নির্যাতন করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার বেলা একটায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এ কর্মসূচির আয়োজন হয়। এতে দলের নেতা-কর্মীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জাতীয় পার্টির নেতা মনির উদ্দিন, সাইফুর রহমান, জসিম উদ্দিন, রশিদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, তাতে সাধারণ মানুষ উদ্বিগ্ন।