শীতবস্ত্র বিতরণ

উদীচীর উদ্যোগে গোপালগঞ্জে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ডিসি অফিস চত্বরে সংগঠনের কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনের জেলা সভাপতি নাজমুল ইসলাম, ইমরুল কয়েস, প্রফুল্ল বল, গাজী লতিফ, অমিতোষ বিশ্বাস, প্রসূণ মণ্ডল, সুব্রত সাহা, সলিল বিশ্বাস, একরামুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।