শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন পরিষদের (ইউপি) কোল আদিবাসীদের পাঁচটি গ্রামে গত বুধবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা রেড ক্রিসেন্ট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), নারী বিএনসিসি ও রোভার স্কাউটসের পক্ষ থেকে ১২০টি পরিবারের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। বিল বৈলঠা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।