এ ক ন জ রে

শীতবস্ত্র বিতরণ

মেরি স্টোপসের উদ্যোগে গতকাল রোববার সকালে দিনাজপুর সদর উপজেলার রামনগর জামাইপাড়ায় আপন ঠিকানা গুচ্ছ গ্রামের ১২৪টি পরিবারের মধ্যে কম্বল, চাদরসহ শিশুদের মাঝে সুয়েটার, জামা, গেঞ্জি ও মাফলার বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু তাহের, তারেকুল আরেফিন, তানজিমুল ইসলাম, ফজলে রাব্বী ও সুদীপ্ত বসাক উপস্থিত ছিলেন।  দিনাজপুর অফিস