সংক্ষেপ

শীতবস্ত্র বিতরণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টায় নগরের জল্লারপার এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, শৈলেন কর, কিশোর ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।