কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রায় এক হাজার দরিদ্র ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানীয় সংগঠন ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’ গত সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন, পাওয়ার হাউস ও কাঠপট্টির ঋষিপল্লী এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহ আলম হোসেন, সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সদস্য কামাল পাশা, আরিফুল হক, মনিরুল হক প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব