গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল সোমবার বিকেলে হতদরিদ্র ৫০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা আনপ্রগ্রেসিভ সোসাইটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনের (ইউএসডিই) ইয়ুথ ক্লাবের উদ্যোগে উপজেলার লোহাকৈর মাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএসডিইর কার্যনির্বাহী কমিটির সভাপতি আল মিজানুর রহমান, ইয়ুথ ক্লাবের সভাপতি জি এম রুবেল, জ্যেষ্ঠ সভাপতি আল আলামিন প্রমুখ।