প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নিতে সফররত ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলীর প্রতি আহ্বান জানিয়েছেন। রুশনারা গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় আলাপকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলী গতকাল রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তিনি এই সাক্ষাৎ করেন। রুশনারা গতকাল ঢাকায় এসে পৌঁছান। খবর বাসস ও ইউএনবির।