বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত হেলাল উদ্দিন বলেন, আবদুস সোবাহান প্রায় পাঁচ মাস আগে ৪১ হাজার টাকা ধার নেন। গতকাল সকালে তাঁর বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে আবদুস সোবাহান ও তাঁর বাড়ির লোকজন তাঁকে মারধর করেন। তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। অপর পক্ষ আবদুস সোবাহানের ছোট ভাই বাদশা মণ্ডল বলেন, হেলালের পক্ষের ১০-১২ জন তাঁদের বাড়িতে এসে হামলা করে বাড়ির ব্যবহাহৃত জিনিসপত্র ভাঙচুর করেছেন।