শেলেটক্ পদক ২০১০ পেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে রূপসী বাংলা হোটেলে (সাবেক ঢাকা শেরাটন) এ পদক প্রদান করা হয়। শেলেটকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ পদক তুলে দেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের একটি ক্রেস্ট ও নগদ দুই লাখ টাকা দেওয়া হয়। উল্লেখ্য, দেশের গুণীজনদের সম্মান জানাতে ১৯৯৮ সাল থেকে পদক প্রদান শুরু করে শেলেটক্। সর্বপ্রথম এ পুরস্কার পান কবি শামসুর রাহমান। গতকালের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজও উপস্থিত ছিলেন।