গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল পেতে রাত হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন হলেও এর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে—তাই নির্বাচনের দিকে তাকিয়ে সবাই। এই ভোটে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কয়েকটি স্থানে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল আটটা থেকে টানা ভোট গ্রহণ চলে। শেষ হয় বিকেল চারটায়।
