শোক

খোদেজা খাতুন
নীলফামারী শহরের শান্তিনগর মহল্লার খোদেজা খাতুন (৯০) গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় পৌর কবরস্থানে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। খোদেজা খাতুন সাবেক কাস্টমস সুপার মরহুম মীর আলতাফ হোসেনের স্ত্রী ও সাবেক ফুটবলার মীর মাসুদ আলীর মা। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।