মমতাজউদ্দিন খান
রাজধানীর রায়েরবাজারের সনাতনগড়ের বাসিন্দা মমতাজউদ্দিন খান (১০৩) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার তাঁকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি রায়েরবাজার প্রবীণ সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। বিজ্ঞপ্তি।