শোক

শুক্কু মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা শুক্কু মিয়া (৭০) গতকাল বুধবার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্কু মিয়া স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয় কামিলা মাদরাসা মাঠে জানাজার পর তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আমাতুল মাওলা চৌধুরী
ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা আমাতুল মাওলা চৌধুরী (৮৫) বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদে জানাজার পর স্থানীয় আলীপুর পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। আমাতুল মাওলা চৌধুরী ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তমিজউদ্দিন তাজ ও ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক শিক্ষা বিচিত্রার সম্পাদক আবদার রহমানের মা। ফরিদপুর অফিস

খন্দকার চাঁদ
ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সভাপতি খন্দকার চাঁদ (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত মঙ্গলবার রাতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে রাজবাড়ি রাস্তার মোড় এলাকার মূক ও বধির স্কুলমাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার পর আলীপুরের পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিস