ফোরকান আহমদ
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ফোরকান আহমদ খান (৬১) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর শহরের অম্বিকা ময়দানে জানাজা শেষে ফোরকান আহমদ খানকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।