সৈয়দা আক্তার
ফেনী শহরের বাসিন্দা সৈয়দা আক্তার (৭১) গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বিকেলে শহরের আজমিরি বেগম সড়কের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। সৈয়দা আক্তার জনকণ্ঠ ও এনটিভির ফেনী প্রতিনিধি ওসমান হারুনের বড় বোন এবং নোয়াখালীর অবসরপ্রাপ্ত সিভিল সার্জন আমিরুল আলমের স্ত্রী। ফেনী অফিস