টিপু সুলতান
সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা সাংবাদিক টিপু সুলতান (৪৯) গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি সমকাল পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি ছিলেন।