শোকসভা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধা রণজিৎ কুমারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা হয়। এতে পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অতুল প্রসাদ পোদ্দার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুর্লভ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বক্তৃতা করেন।