পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরীর মৃত্যুতে গতকাল বুধবার থেকে তিন দিনের শোক পালন করছে আইনজীবী সমিতি। সহকর্মীর মৃত্যুতে গতকাল আইনজীবীরা আদালতে মামলা পরিচালনা বা শুনানিতে অংশ নেননি। আগামী সোমবার পিরোজপুর জজ আদালতে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার বিকেলে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ কুমার রায় মারা যান।