আনোয়ারুল আলম বিশিষ্ট চিকিৎসক আনোয়ারুল আলম (৭৮) গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।