লোকমান হোসেননীলফামারী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লোকমান হোসেন (৯৫) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় নীলফামারী ডাকবাংলো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি। খোরশেদ আলমলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম (৫৫) গত শুক্রবার রাতে মুন্সীরহাটের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।