কামালউদ্দিন আহমেদ খানচট্টগ্রামের আইনজীবী কামালউদ্দিন আহমেদ খান গতকাল বুধবার দুপুরে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান মরহুমের বড় ছেলে। মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।