শোক

আলাউদ্দিন আহমেদঢাকার মগবাজারের ৫৬১ নয়াটোলা নিবাসী আলাউদ্দিন আহমেদ (৭৮) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকালই পুবাইলের ভাদুন গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।