
লায়লা আজগর
লায়লা আজগর (৭৩) গত শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার বাদ আসর কুমিল্লা জেলার পূর্ণমতি গ্রামের পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর মরহুমার মিরপুরের বাসভবনে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।