শোক

হাবিবুর রহমানজামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য মাওলানা হাবিবুর রহমান (৮০) গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন (দামুড়হুদা-জীবননগর) থেকে নির্বাচিত হন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।