শোক

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীবগুড়ার আদমদীঘি উপজেলার ডুমরি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৫৯) গতকাল মঙ্গলবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা মকবুল হোসেনমুক্তিযোদ্ধা ও পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন (৫৬) গতকাল মঙ্গলবার পাবনা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শালঘর রহমানিয়া কবরস্থানে দাফন করা হয়। বেড়া (পাবনা) প্রতিনিধি।