শো ক

আফাজ উদ্দিন আহমদ
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী আফাজ উদ্দিন আহমদ (৮৯) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শহরের তেঘরিয়া এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা দুইটায় তেঘরিয়া ঈদগাহে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। সুনামগঞ্জ অফিস।

আবদুল গণি শিকদার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামের সমাজসেবক মো. আবদুল গণি শিকদার (১১৪) গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ প্রায় ৭০ জন উত্তরাধিকারী রেখে গেছেন। মঙ্গলবার রাতেই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

নিতাই বিশ্বাস
মুক্তিযোদ্ধা নিতাই বিশ্বাস (৬৪) গতকাল শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল দুপুর ১২টায় ধোপাদী গ্রামের নিজ বাড়িতে তাঁকে গার্ড অব অনার প্রদান করা করা হয়। পরে দুপুর সাড়ে ১২টায় নওয়াপাড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অভয়নগর (যশোর) প্রতিনিধি

ইমদাদুল হক চৌধুরী
দীর্ঘ ২৮ বছর সৌদি আরবের এবিবি কোম্পানিতে কর্মরত ইমদাদুল হক চৌধুরী (৭০) গত বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, একে মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে ঢাকায় দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি