সুন্দরবনের বনদস্যু মুজিদ বাহিনীর দ্বিতীয় প্রধান জালালউদ্দিন গাজীকে (২৬) গতকাল মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খাগড়াঘাট এলাকার কদমতলী খালপাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। জালালউদ্দিন শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের আরশাদ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী খাগড়াঘাট গ্রামের আশেক-ই-এলাহী, ফারুক হোসেন ও সৈয়দ গাজী জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রাম থেকে স্থানীয় মানুষ বনদস্যু জালালউদ্দিন গাজীকে আটক করে। এ সময় তাঁর কাছে দুটি বিদেশি পিস্তল, আটটি গুলি, তিনটি ম্যাগাজিন, পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন পাওয়া যায়।