সিলেটে সুহেল আহমদ (৩২) হত্যা মামলায় নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।অভিযোগপত্রে ইসলামউদ্দিন, কাজলসহ বলাউড়া গ্রামের বদরুল, কয়েস, সমরু মিয়া, ময়না মিয়া, হোসেইন, নইমউদ্দিন ও আবদুল মালিকে অভিযুক্ত করা হয়েছে। এঁদের মধ্যে ইসলামউদ্দিন, কাজল ও বদরুল জেলহাজতে রয়েছেন। বাকিরা পলাতক। সিলেটের টুকেরবাজার ইউনিয়নের বলাউড়া গ্রামের একটি হাওর থেকে গত ১৭ এপ্রিল মস্তক বিচ্ছিন্ন অবস্থায় পুলিশ একটি মরদেহ উদ্ধার করে। এ সময় পাশে একটি কাবিননামা থেকে মরদেহের পরিচয় উদ্ঘাটন হয়। নৃশংস কায়দায় খুন হওয়া ওই যুবক সিলেট নগরের গোটাটিকরের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে সুহেল আহমদ।