কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোকালী গ্রামে গত শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার হোসেন নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন কোকালী গ্রামে একটি বাড়ি তৈরির কাজ করছিলেন। সেখানে পানি উত্তোলনের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।