নারায়ণগঞ্জের রূপগঞ্জে নদীর পাড়ে মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে শমসের আলী (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিণা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত শমসের আলী ওই এলাকার সফর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।