সংক্ষেপ

শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিয়া (২৫) নামের পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে জালকুড়ি এলাকায় পোশাক শ্রমিক রিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।