গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত মঙ্গলবার পরিবহন শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেনকে (৪৫) হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনকে গত মঙ্গলবার পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ছোট ভাই হারেজ খান বাদী হয়ে গতকাল মামলাটি করেন। মামলার আসামিরা হলেন: আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজনু মিয়া, ৫ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিক, শহিদুল ইসলাম (ছোট শহীদ), সিরাজুল, বরিশাইল্যা হূদয়, নুরুল ইসলাম, আলমগীর, ফারুক, সোহরাব, ইয়ানুছ, জালাল, তাইজুল, জাকির, লিটন ও আমিনুল।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।