পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (অর্থনৈতিকবিষয়ক অনুবিভাগ) সুফিউর রহমানকে সরকার শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পেশাদার কূটনীতিক সুফিউর রহমান বিসিএস (পররাষ্ট্র) নবম ব্যাচের কর্মকর্তা। তিনি নিউইয়র্ক, নয়াদিল্লি, জেনেভা ও ইসলামাবাদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। এ ছাড়া তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক ছিলেন।