রাজধানীর রমনা পার্কের লেকের পানিতে আদেশ অমান্য করে চলছে গোসল ও জিনিসপত্র ধোয়ার কাজ। আজ বুধবার (১১ সেপ্টেম্বর ২০১৫) লেকের চারদিক পর্যবেক্ষণ করে দেখা যায়, আবর্জনা, তৈলাক্ত পানি, ছেঁড়া বস্তা, ডাবের খোসা, প্লাস্টিক, গাছের ডালপালা ইত্যাদি ছড়িয়ে আছে চারদিকে। লেকের পানিতে গোসলে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টাঙানো হয়েছে। তা মানছে না কেউ।

গাছের ডাল-বাকলের স্তূপ, ভাসছে ডাবের খোসাও।
ভ্রুক্ষেপ নেই নিষেধাজ্ঞায়। গোসল চলছে লেকে।
নৌকা ডুবে আছে অনেক দিন, নারকেল গাছের ডাল পড়ে পানি চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা।
ময়লা-আবর্জনায় পানি নড়ার কোনো উপায় নেই। জমে থাকা পানিতে শেওলার স্তূপ।
লেকের পানিতে ধোয়ার পর ভেজা শার্ট শুকানো হচ্ছে।
লেকের এক অংশে ময়লা-আবর্জনাসহ তেল ভাসা পানি।
লেকের পানিতে জমে থাকা জলজ উদ্ভিদের মধ্যে ভাসছে কারও ফেলে দেওয়া জুতো। এ যেন শিল্প!
শ্রীহীন বসার জায়গা।
লেকের ধারে কয়েক জন শিক্ষার্থীর সেলফি।