শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ডিআইজি কার্যালয়ে ডিআইজি খুরশিদ আলম তাঁকে এ পুরস্কারে ভূষিত করেন। আবদুল হালিম ১৯৮১ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করে সততা ও বলিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।