বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কেন সংবিধানপরিপন্থী হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ রুল দেন।
সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী ৫ নভেম্বর রিটটি দায়ের করেন। আজ এই রিটের ওপর শুনানি হয়। পরে রুল জারি করেন আদালত।
আরও জানতে পড়ুন: