সংকট উত্তরণে ৫ দলের যৌথ প্রস্তাব আজ

বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে পাঁচ দলের যৌথ প্রস্তাব আজ বুধবার ঘোষণা করা হবে। এই পাঁচটি দল হচ্ছে বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি ও নাগরিক ঐক্য।

গতকাল বিকল্পধারার  আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রস্তাব ঘোষণা উপলক্ষে পাঁচ দলের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় সোনারগাঁও হোটেলের মেঘনা হলে ওই সংবাদ সম্মেলনে বিকল্পধারার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের ড. কামাল হোসেন, জেএসডির আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেবেন। বিজ্ঞপ্তি।