ত্রাণ বিতরণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আইলাদুর্গত পরিবারের মধ্যে গতকাল সোমবার ত্রাণ বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগে এবং অস্ট্রেলিয়াপ্রবাসী চিকিৎসক দম্পতি এম এ আউয়াল ও নাসরীন সুলতানার সহযোগিতায় গতকাল বেলা ১১টায় চাঁদনিমুখো গ্রামের ৬৫০ পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল, সেমাই ও চিনি বিতরণ করা হয়। এ সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল জি এস এম হামিদুর রহমান, নীলডুমুর ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা