সুন্দরী কাঠসহ আটক বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবনসংলগ্ন লালদিয়ার চর এলাকা থেকে গতকাল শুক্রবার সুন্দরী কাঠভর্তি ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান এ ঘটনা নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দুই দিনে সুন্দরী কাঠভর্তি দুটি ট্রলারসহ নয়জনকে আটক করল কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন: মজিবর রহমান, শাহাদৎ হাওলাদার, খলিল হাওলাদার, সিদ্দিক মোল্লা, আব্বাছ পঞ্চায়েত, আফান, ফিরোজ বিশ্বাস, লতিফ ও জাফর। দুটি মামলা দায়েরের পর গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।বিনা মূল্যে চিকিৎসা জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার ছয়টি গ্রামের দুই শতাধিক দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। মোফাজ্জল-জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে এই চিকিৎসা দেওয়া হয়। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ি, করগ্রাম, সেংগুয়া, সানাকৈর, শিবপুর ও শ্যামেরপাড়া গ্রামের নারী-পুরুষ-শিশুকে এই সেবা দেওয়া হয়। চিকিৎসকদের মধ্যে ছিলেন আবদুল্লাহেল ওয়াফি হুমায়ূন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।