সংক্ষেপে সারা দেশ

বর্ষবরণ
বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে গত মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের কবি, লেখক, সাহিত্যিক ও শিল্পীরা। উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ মেহগনি কাননে দিনব্যাপী অনুষ্ঠানে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার শতাধিক কবি, সাহিত্যিক ও শিল্পী যোগ দেন। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ নীলকান্ত বেপারী।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।