বিনা মূল্যে চিকিৎসাপটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল মঙ্গলবার দুই শতাধিক দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে রেজাউল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি চিকিৎসক দল দিনব্যাপী এ সেবা কার্যক্রমে অংশ নেয়। ডিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি সংস্থা রাইটস অ্যান্ড সাইটস ফর চিলড্রেনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক এ বি এম রেজা। পটুয়াখালী অফিস।কারাদণ্ডবগুড়ায় চাঁদাবাজির দায়ে পাঁচ ব্যক্তিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার ৩ নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। সাজা পাওয়া আসামিরা হলেন শহিদুল ইসলাম, আবদুল মান্নান, আবদুর রশিদ, আদম আলী ও নুরুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি শেরপুর উপজেলার গৌরীশংকর সাহা নামের এক ব্যক্তির কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।মানববন্ধনমৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে উছমানগড় উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার শহীদনগরে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উছমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটি এ মানববন্ধন করে। মৌলভীবাজার প্রতিনিধি।