সংক্ষেপে সারা দেশ

সমাবেশ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রোববার বিকেলে নাটোরের মছিরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি মা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি নাটোর জেলা শাখা এর আয়োজন করে। এ সময় নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ কাশেম উপস্থিত ছিলেন। সমাবেশে নাটোরের বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই শ মা অংশ নেন। নাটোর প্রতিনিধি।