সংক্ষেপ

সংঘর্ষে আহত ১২

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার মহিষকুণ্ডি হাতিশালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তহিদুল ইসলাম (২৫), তহুরা খাতুন (৪৫), খেদু (৫২), আলতাব হোসেন (৫০), ফরিদ আলী (২৫), নাজেরা খাতুন (৩৫), সান্টু মিয়া (৩২) ও নিয়াত আলীকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার বলেন, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।