নওগাঁ জেলা বিএনপির এক সভা চলাকালে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল বুধবার সন্ধ্যার দিকে দলীয় কার্যালয়ে প্রতিপক্ষের হামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সামসুজ্জোহা খান গুরুত্বর আহত হয়েছেন। এ সময় সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের বিএনপি, ছাত্রদল যুবদলের ১২ জন নেতা-কর্মী আহত হন। পরে এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।