গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রাইতি নড়াইল গ্রামে গতকাল শুক্রবার মুঠোফোন কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজিদ শাহ (২০) নামের এক তরুণ নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন গ্রামের জামিরুল, রওশন, হারুন, ফিরোজ ও আনিছুর। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল দুপুরে মজিদের সঙ্গে জামিরুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গাইবান্ধা প্রতিনিধি।