নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় অবৈধ ইজিবাইক স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেলসহ আদিল নামের এক যুবককে গ্রেপ্তার করে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।