সংঘর্ষ

চট্টগ্রামের আনোয়ারায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।