নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের দহর মারুয়াদী গ্রামের কালু খাঁ ও কলিমউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে কলিমউদ্দিন ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে যান। এ সময় কালু খাঁ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কালু খাঁ, হাফেজ ও সুরাইয়ার অবস্থা গুরুতর।